রাজশাহী ব্যুরো

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাজশাহীতে এবার সাড়ে তিন লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৫ মে) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯ উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।
তিনি বলেন, রাজশাহী জেলার ৯ উপজেলায় এবার ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭০ হাজার ৭৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ১০৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ১০৫ জন শিশু ও ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭৭৯ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনার জন্য জেলার ৯ উপজেলায় ৫ হাজার ২৬৫টি কেন্দ্রে ১৫ হাজার ৮২২ জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। আর সিটি করপোরেশনে ৩৭৩টি কেন্দ্রে ১ হাজার ১৯ জন কর্মী ও স্বেচ্ছাসেবক থাকবেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মাহাবুবা খাতুন, মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে