রিলিফের সরকারি চাল গুদামে, ব্যবসায়ী বললেন ‘লোভে পড়ে করেছি’

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৫
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীর গুদাম থেকে ৭৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় এক ব্যবসায়ীর গুদাম থেকে রিলিফের ৭৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ এসব চাল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন চাল ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডু। অভিযানের পর তিনি দাবি করেছেন, ‘লোভে পড়ে’ চালগুলো গুদামে রেখেছিলেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিংড়া উপজেলার হাটসিংড়া চাউলপট্টি বাজারে বিপ্লব কুমারের দোকানসংলগ্ন গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুদাম থেকে সরকারি এসব চাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উদ্ধার করা চাল সরকারের খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচির আওতায় দরিদ্রদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু সেগুলো বিতরণ না করে অবৈধভাবে মজুত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী বিপ্লব কুমারের গুদামে অভিযান চালিয়ে ৭৩ বস্তা চাল জব্দ করা হয়।

উদ্ধার করা চালের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা। জব্দের পর চালগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

তবে এসব সরকারি চাল কার কাছ থেকে নিয়ে গুদামে রাখা হয়েছিল, তা জানায়নি প্রশাসন। কোনো জনপ্রতিনিধি বা চাল আত্মসাৎকারী চক্রের কাছ থেকে চালগুলো কেনা হয়েছিল কি না, সে বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের বক্তব্য জানা সম্ভব্য হয়নি।

অভিযুক্ত চাল ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডু বলেন, তিনি একজন গরিব ব্যবসায়ী। ‘লোভে পড়ে’ চালগুলো গুদামে রেখেছিলেন। তবে এখানে তার কোনো দোষ নেই বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের দাবি, শুধু বিপ্লব কুমারের গুদাম নয়, নিয়মিত অভিযান চালানো হলে আরও কিছু ব্যবসায়ীর গুদামেও সরকারি চাল পাওয়া যেতে পারে। তাদের অভিযোগ, একটি চক্র সরকারি চাল অবৈধভাবে আত্মসাৎ করে সিংড়ার বেশ কিছু ব্যবসায়ীর কাছে তুলনামূলক কম দামে বিক্রি করে।

এ কারণে সরকারি চাল আত্মসাতের সঙ্গে জড়িত এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

অভিযানের পর বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী বিপ্লব কুমারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

সরকারি চাল অবৈধভাবে মজুত করার দায়ে ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছিলেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতির ‘কোমর ভেঙে গেছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সেই পরিস্থিতির কারণেই বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এমন এক কঠিন সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।

২ দিন আগে

৩ মাস পর দুয়ার খুলল সুন্দরবনের, প্রকৃতিতে সজীবতা

দীর্ঘ তিন মাস বনে ছিল সুনসান নীরবতা। ছিল না জেলে-বাওয়ালির কোলাহল, পর্যটকের পদচারণা কিংবা নৌযানের শব্দ। মানুষের আনাগোনা কম থাকায় এ সময়ে সুন্দরবন নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। বনের চরে নির্ভয়ে ঘাস খেয়েছে হরিণের পাল, খালের পাড়ে রোদ পোহিয়েছে কুমির। গাছের ডালে ডালে পাখির কলকাকলিতে মুখর ছিল বন। আর

৩ দিন আগে

শৌচাগারে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।

৩ দিন আগে

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ পুলিশও

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।

৩ দিন আগে
Advertisement