নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুটি দোকান থেকে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের আওতায় বিনামূল্যে বিতরণের প্রায় দুই হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ ভবনের অদূরে খামারগাঁও বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আহম্মদ ৩৪টি চালের বস্তা জব্দ করেন। পরে বস্তাগুলো থানায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের দেওয়া ভিজিএফ প্রকল্পের চাল গত দুই দিন ধরে চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে খামারগাঁও বাজারের বকুল মিয়া ও মতি মিয়ার দোকান থেকে প্রায় ৩৪টি বস্তায় রাখা মোট দুই হাজার কেজি চাল উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই সরকারি সিলমোহরযুক্ত বস্তা পরিবর্তন করে চালগুলো সাধারণ বস্তায় ভরে দোকানে রাখা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অনেক উপকারভোগী ভিজিএফ কার্ড কম দামে উল্লিখিত দোকানদারদের কাছে বিক্রি করে দিয়েছেন। পরে দোকানদাররা সেই কার্ড ব্যবহার করে ইউনিয়ন পরিষদ থেকে চাল উত্তোলন করে দোকানে এনে সাধারণ বস্তায় ভরে মজুদ করে রাখেন।
অভিযুক্ত দোকানদার বকুল মিয়া দাবি করেন, তিনি সম্প্রতি চিকিৎসা শেষে বিদেশ থেকে দেশে ফিরেছেন। তার ছোট ছেলে বিষয়টি না বুঝে অন্যদের দেখাদেখি কিছু চাল কিনেছে। গ্রামের অনেক কার্ডধারী চাল উত্তোলনের পরপরই বিক্রি করে দেন। তাদের কাছ থেকেই চালগুলো কেনা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া বলেন, উপকারভোগীরা পরিষদ থেকে চাল উত্তোলনের পর তা কী করেছেন, সে বিষয়ে তার কিছু জানার কথা নয়। পরিষদ থেকে চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আহম্মদ বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’
১ দিন আগে
জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও
১ দিন আগে
একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক
১ দিন আগে
বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
১ দিন আগে