চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মহল্লার মজনু মিয়ার ছেলে শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজ (১৭) ও সদর উপজেলার কিরণগাছি গ্রামের নূরল ইসলামের ছেলে মুকুল হোসেন (৪০)।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলযোগে বন্ধুকে নিয়ে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজ। বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাত সাড়ে রাত ৯টার দিকে একই উপজেলার কিরণগাছি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুকুল হোসেন আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

৮ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে