রাসিকে যুক্ত হলো চার ওয়াটার ট্যাংকার ট্রাক

রাজশাহী ব্যুরো
ওয়াটার ট্যাংকার ট্রাকের উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অন্যরা। ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরীর রাস্তাঘাট ও গাছে পানি দেওয়া ও পরিচর্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবহন শাখায় চারটি ওয়াটার ট্যাংকার ট্রাক যুক্ত হয়েছে।

আজ বুধবার ( ৩ এপ্রিল) দুপুরে নগর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ওয়াটার ট্যাংকার ট্রাকের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় এই চারটি ওয়াটার ট্রাক ক্রয় করা হয়েছে।

এ সময় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, যোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন্নেছা পুতুল, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন সহ সংশ্লিষ্টরা প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৬ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৯ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে