ষষ্ঠ উপজেলা নির্বাচন

বাঘা-চারঘাটের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার ২২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ জুন অনুষ্ঠেয় এ নির্বাচন উপলক্ষে সোমবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

জানা যায়, রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন চারজন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন নয়জন।

রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফকরুল ইসলাম আনারস প্রতীক ও গোলাম কিবরিয়া ঘোড়া প্রতীক পেয়েছেন।

চারঘাট উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন মাইক প্রতীক, কাজী ফিরোজ আহমেদ পেয়েছেন টিয়া পাখি, আশরাফ উদ্দৌলা পেয়েছেন তালা, ইলিয়াস সরকার পেয়েছেন টিউবওয়েল, ইলিয়াস হোসেন পেয়েছেন উড়োজাহাজ, নাজমুল হক পেয়েছেন চশমা প্রতীক।

এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী পেয়েছেন হাঁস প্রতীক, পারভিন আরা পেয়েছেন বৈদ্যুতিক পাখা, আশা খাতুন পেয়েছেন সেলাই মেশিন, জমেলা বেগম পেয়েছেন প্রজাপতি, তাজমিরা খাতুন পেয়েছেন কলস ও ময়না খাতুন পেয়েছেন ফুটবল প্রতীক।

আর রাজশাহীর বাঘা উপজেলা পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান পদপ্রার্থী রোকনুজ্জামান পেয়েছেন আনারস প্রতীক ও লায়েব উদ্দিন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।

অন্যদিকে, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মেহেদী হাসান পেয়েছেন টিউবওয়েল প্রতীক, আব্দুল মোকাদ্দেস পেয়েছেন টিয়া পাখি ও কামরুজ্জামান পেয়েছেন বই প্রতীক।

বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে ফাতেমা খাতুন পেয়েছেন কলস প্রতীক, ফারহানা দিল আফরোজ পেয়েছেন প্রজাপতি ও রিনা খাতুন পেয়েছেন ফুটবল প্রতীক।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) তরিকুল ইসলাম।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১১ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৪ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে