রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহীর তানোর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মুনছুর আলী (৬৪) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সরনজাই খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনছুর আলী তানোর উপজেলার সরনজাই খাঁ পাড়া এলাকার মৃত খোকন সাহার ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মনছুর আলী বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকায় বাড়ি থেকে বের হতেন না। বাড়িতে স্বামী পরিত্যাক্তা মেয়ে আছে। তিনি তার বিয়েও দিতে পারছিলেন না। ধারণা করা হচ্ছে এসব দুঃশ্চিন্তা থেকেই নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর হস্তান্তর করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

৯ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে