রাজশাহী ব্যুরো

সারা দেশের ন্যায় রাজশাহীতেও ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করেছে পুলিশ। মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তিন দিন ধরে এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
এর আগে, গত ১৫ মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সারা দেশে 'নো হেলমেট, নো ফুয়েল' কার্যক্রম আমলে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, ওই নির্দেশনার প্রেক্ষিতে রাজশাহী মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়-ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে 'নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 'নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালনো, মোটরসাইকেলে তিনজন আরোহন এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, আরএমপির উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপির পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য নিদের্শনা দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল বাস্তবায়নে পাম্পের আশপাশে চেকপোস্ট স্থাপন করে আইন অমান্যকারীর বিরুদ্ধে জরিমানা আরোপ করছে আরএমপির ট্রাফিক বিভাগ। গত তিন দিনে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোসহ অন্যান্য অপরাধে মোট ১৭৮টি যানবাহন মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
এদিকে, ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভাও করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৯ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী মহানগরীর ২৩টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছিলেন।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১১ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে