রাজশাহী ব্যুরো

রাজশাহী- (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, প্রভুত্ব বা দাসত্ব নয়—বন্ধুত্বের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়া হবে। কেননা, বিএনপি জনগণের দল এবং ধানের শীষ সবার প্রতীক। নির্বাচিত হলে পবা–মোহনপুর এলাকার রাস্তাঘাট উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থা সহজ করা হবে। বিগত সরকারের আমলে এ অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন হয়নি, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।
আজ মঙ্গলবার সকালে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলমত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
মিলন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এ এলাকার মানুষের পাশে আছেন এবং জীবনের শেষদিন পর্যন্ত থাকবেন। নির্বাচিত হলে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে যোগ্যতার ভিত্তিতে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পবা–মোহনপুর কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় কৃষিপণ্য দ্রুত বাজারজাত ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি ইপিজেড গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান নেই সেখানে নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং কর্মমুখী শিক্ষা চালুর প্রতিশ্রুতি দেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথাও বলেন।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মিলন বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বার্থ রক্ষায় “চোখে চোখ রেখে” কথা বলার নীতি অনুসরণ করা হবে। বিগত সরকার ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তিতে জাতীয় স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলের পানিসংকট নিরসনে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ, খাল খনন ও নদী ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি ও ধর্মভীরু দল। সব ধর্মের মানুষের প্রতি সম্মান দেখানো হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানীর ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিবার কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং প্রাথমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
দুর্নীতির বিষয়ে মিলন দাবি করেন, বিএনপি দুর্নীতিপরায়ণ দল নয়। ক্ষমতায় এলে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, কিশোর গ্যাং ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ তারিখ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটারদের সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়া ও ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণের অনুরোধ করেন তিনি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১৭ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে