রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে আন্তঃজেলা ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এসময় নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর গ্রান্ড রিভার ভিউ হোটেলের ভিতরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে র‍্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার কেএম হাবিবুর রহমানের ছেলে কেএম রায়হানুল ফেরদৌস (৪৩), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাধানগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাদিরুজ্জামান ওরফে মিরুজ্জামান (৪২), ঝাউবোনা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুস ছামাদ (৪০), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌড়ীপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মোসলেম উদ্দিন (৬০), নবাবগঞ্জ উপজেলার মহাজের পুর বামুনগড় এলাকার মৃত সিয়াম উদ্দিনের ছেলে আয়েশ উদ্দিন (৬৭) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রাজু মিয়া (৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গ্রান্ড রিভার ভিউ হোটেলে অভিযান চালায়। অভিযানে আসামি মোসলেমের পাঞ্জাবীর পকেট থেকে একটি স্বচ্ছ

পলিপ্যাকে রাখা একটি ভাজ করা সাদা টিস্যু পেপার, নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পরস্পর যোগসাজশে ইউরেনিয়াম দেওয়ার কথা বলে লোকজনের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে।

এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

৮ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে