রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সৌভিক মল্লিক (২১) নামে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
মারা যাওয়া সৌভিক মল্লিক রুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে।
জানা যায়, রুয়েট শিক্ষার্থী সৌভিক মল্লিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে পুলিশ ও তার সহপাঠীরা ওই বাসায় উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম এ জলিল বলেন, রুয়েটের ওই শিক্ষার্থীকে ৩টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। সে সময় আমরা তাকে মৃত অবস্থাতেই পেয়েছি। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রুয়েটের এক শিক্ষার্থী ভাড়া বাসায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে