রাজশাহী ব্যুরো

নিরাপত্তা শঙ্কায় ক্লাস-পরীক্ষা নিতে অস্বীকৃতি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদ। রবিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে এ কথা জানান।
এর আগে গত শুক্রবার ক্যাম্পাসে এক মিছিলে রাবির আওয়ামীপন্থী সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের বেঁধে রাখার হুমকি দেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার।
কাজী জাহিদ ফেসবুকে লিখেছেন, ‘নিরাপত্তা না থাকায় ক্লাস-পরীক্ষা নেয়া ও অন্যান্য একডেমিক কাজ করা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার দায়িত্ব রয়েছে শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়নসহ একাডেমিক কার্যক্রম পরিচালনা করা এবং প্রয়োজনে প্রশাসনিক দায়িত্ব পালন করা। অপরদিকে, আমার নিয়োগকারী প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছে আমার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেয়া এবং প্রয়োজনে আমার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৮শ শিক্ষকের প্রতি ক্লাসরুমে প্রবেশ করলে তাদেরকে কলার ধরে টেনে প্রশাসন ভবনের সামনে এনে বেঁধে রাখার অব্যাহত হুমকি দেয়া হলেও রাবি প্রশাসনের পক্ষ থেকে ওই সকল শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের কোন বক্তব্যও চোখে পড়েনি।’
তিনি আরও লিখেছেন, ‘কিছুদিন আগেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একজন উপ-উপাচার্যকে প্রকাশ্যে লাঞ্চিত করা হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেখানে একজন উপ-উপাচার্যকে লাঞ্চিত করার পরেও কোন রকম ব্যবস্থা নেয়া হয় না, সেখানে অব্যাহত হুমকি মাথায় নিয়ে আমার পক্ষে ক্লাস-পরীক্ষা গ্রহণ বা অন্যান্য একাডেমিক কাজ করা সম্ভব হচ্ছে না।’
তিনি উদ্বেগ জানিয়ে লিখেন, ‘যেই মুহূর্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার নিরাপত্তা নিশ্চিত করবে, সেই মুহূর্ত থেকেই আমার উপরে ন্যাস্ত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো ইনশাল্লাহ। বিষয়টি আমি ইতিমধ্যে আমার বিভাগের সভাপতিকে অবহিত করেছি। আজ আমার ছাত্র-ছাত্রীরা আমার নিরাপত্তাজনিত কারণে অসুবিধার সম্মুখীন হবে, তাদের ক্লাস হবে না, ল্যাব হবে না, পরীক্ষার ফলাফল বিলম্বিত হবে-এসবই আমার কাছে সবচেয়ে কষ্টের, সবচেয়ে দুঃখের।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যপাক ফরিদ উদ্দিন খান বলেন, শিক্ষকরা যদি এভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে তাহলে তো সমস্যা সৃষ্টি হবে। আমরা এ বিষয়ে আজকেই বসে আলোচনা করবো।

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।
২০ ঘণ্টা আগে
সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কিছুটা কমাতে স্থানীয় কৃষকদের কোমর সমান পানিতে নেমে অপরিপক্ব ফসল কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।
১ দিন আগে
রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর
১ দিন আগে
ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের
১ দিন আগে