রামেক হাসপাতালে দালাল চক্রের ১২ জন গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
গ্রেপ্তার হওয়া দালাল চক্রের ১২ সদস্য। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন- নগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. জামাল হোসেন (৪০), রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মৃত ইব্রাহিম খলিলের ছেলে মো. সাবজাল হক (৫২), বহরমপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. মোতাসসিম ওরফে রুপক (৩২), বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর এলাকার মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মো. রনি শেখ (২৫), সিপাইপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সজল (৪২), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরগিডাঙ্গা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. শাহিন আলম পিয়াস (২৪), সিপাইপাড়া এলাকার মৈরুদ্দিন প্রামাণিকের ছেলে মো. আব্দুল জলিল (৫৫), নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার নিমরোজ আলীর ছেলে মো. রাজন আলী (৩৫), রাজপাড়া থানার কেশবপুর এলাকার মৃত লিটনের ছেলে মো. মুরসালিন (২৪), রাজপাড়া থানার ডাঁশপুকুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আহমদ আলী (৩০), কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মো. সামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন অপু (৩২) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার আকেজীগঞ্জ এলাকার আমিরুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৪)। তাদের তিন থেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালে এবং হাসপাতালের আশপাশ এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছিল। নিজেদের হাসপাতালের এবং ডাক্তারদের কাছের লোক পরিচয় দিয়ে রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। এছাড়াও বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকাণ্ডসহ রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নেয়।

র‌্যাব আরো জানায়, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৮ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

২১ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে