রাজশাহী ব্যুরো

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন হয়েছে। বুধবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া করা হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার নগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের পৃথকভাবে কর্মসূচি পালন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইবরাহিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর র্যালি বের হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। পরে নগরীর রাণী বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহীতে সরকারি ও বেসরকারভাবেও নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১৬ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৯ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে