প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাবনা-১ সাঁথিয়া-বেড়া (আংশিক) নির্বাচনী এলাকায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে অভিযোগ করে ওই আসনের ভোট পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িন।
তিনি বলেন, নির্বাচন বিধি-বিধান লঙ্ঘন করে এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বিতারণ, ঢুকতে না দেওয়া, ভোটের আগের রাত্রে এজেন্টদের বাড়ি থেকে ধরে নিয়ে অন্যত্র আটকে রাখা, ভোটকেন্দ্রের ভেতরে থাকা স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের রক্তাক্ত করে বের করে দেওয়া, ভোট কেন্দ্রের ভেতরে জোরপূর্বক ঢুকে ব্যালট পেপার নিয়ে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো, কোনো কোনো কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কর্তৃক এজেন্টদের অংশগ্রহণ করতে না দেওয়া, জোরপূর্বক ব্যালট ছিনতাই করে বাক্সে ঢুকানো ব্যালটের মুড়ি বইতে কোনো প্রকার ভোটার নম্বর না থাকা এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক অগ্রিমভাবে বহু ব্যালট পেপারে সিল দিয়ে রাখা ইত্যাদি অনিয়মের কারণে পাবনা-১ নির্বাচনের ফলাফল অবিলম্বে স্থগিত রাখা, গেজেটভুক্ত না করার দাবি জানিয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন বারবার আবেদন জানানো হয়েছে।
৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু ৯৪ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ৭২ হাজার ৩৮৭ ভোট। এ আসনে মোট ভোটার চার লাখ ৩১ হাজার ৬১৬। ভোটকেন্দ্র ১২৫টি। প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন প্রার্থী। এর মধ্যে জামানত হারিয়েছেন চারজন।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
২১ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে