রাবিতে ট্রান্সফরমারে আগুন

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদুল্লাহ কলাভবনের সামনে বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ করে শহিদুল্লাহ কলাভবনের সামনের ট্রান্সফরমারে ধোঁয়া ও কিছুক্ষণ পর আগুন দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত রাবি সায়েন্স ক্লাবের সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদ বলেন, দূর থেকে ধোঁয়া দেখে এলাম। ততক্ষণে ফায়ার সার্ভিসও চলে এসেছে এবং পানি দেওয়া শুরু করে। ট্রান্সফরমারে আগুন লাগলে সাধারণত পানি দিতে হয় না। কার্বন ডাই-অক্সাইড বা ড্রাই পাউডার জাতীয় অগ্নিনির্বাপক ব্যবহার করা হয়। ভালো করে খেয়াল করে দেখলাম ট্রান্সফরমারের উপরের অংশে তারে আগুন জ্বলছে। আগুনের রেঞ্জ কম থাকায় পানিই ফোর্স হিসেবে কাজ করে নিভিয়ে দিয়েছে আগুন। যদিও এক্ষেত্রে এত দ্রুত ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারায় তারা প্রশংসার দাবিদার অবশ্যই।

তিনি আরও বলেন, একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র হিসেবে আমার মতামত হচ্ছে বিদ্যুৎ বা ক্যামিকেলের আগুন সাধারণ আগুন নয়। সরাসরি পানি ব্যবহারে হিতে বিপরীত হতে পারে। সঠিক অগ্নিনির্বাপক ম্যাটেরিয়াল ব্যবহার করা উচিত এক্ষেত্রে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেন্দ্রের পরিচালক মো. মাসুদ রানা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত সেখানে যাই। আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। সম্ভবত বৈদ্যুতিক কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৩ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৬ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে