জয়পুরহাটে বীজের গোডাউনে আগুন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট শহরে ফল ও শাকসবজি বীজের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুলাই) রাত ১২টার দিকে শহরের মুসলিম নগর এলাকার রায়হান বীজ ভান্ডারের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়পুরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে সাব অফিসার কৃষ্ণ তলা পাট্র এ তথ্য জানান।

জয়পুরহাট রায়হান বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. বেলাল শেখ বলেন, রাত সাড়ে ৮টার দিকে ‘রায়হান বীজ ভান্ডারের’ গোডাউন থেকে শ্রমিকদের বিদায় করে বাসায় ফেরেন তিনি। এরপর রাত ১২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোডাউনে গিয়ে দেখতে পান দাউদাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু এরই মাঝে পুড়ে শেষ হয়ে যায় গোডাউনে রাখা প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন ফলমূল ও শাক সবজির বীজ।

জয়পুরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে সাব অফিসার কৃষ্ণ তলা পাট্র জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন ফলমূল ও শাক-সবজির বীজ পুরে নষ্ট হয়ে যায়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে