রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত মেয়র মোসা. রাবেয়া সুলতানা মিতু শপথ নিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার নিজ সম্মেলন কক্ষে নবনির্বাচিত এই মেয়রকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌর মেয়র রাবেয়া সুলতানা মিতুর পরে নওগাঁ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকেও শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। পরে তিনি এ দুই জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান উপস্থিত ছিলেন।
পরে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে থাকা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কাটাখালী পৌর মেয়র রাবেয়া সুলতানা মিতু। এ সময় তার সঙ্গে কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ডিসেম্বর কাটাখালী পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন আব্বাস আলী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেই মামলায় তিনি কারাভোগ করেন। মামলার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে একই বছর অক্টোবরে মেয়র পদ থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়। এই নির্বাচন হওয়ার কথা ছিল চলতি বছরের ৯ মার্চ। সঠিক উপায়ে বহিষ্কার করা হয়নি অভিযোগ করে মামলা করেন সাবেক মেয়র আব্বাস আলী। পরে মামলা খারিজ হয়ে গেলে আবার এই ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে গত ২৮ এপ্রিল রাজশাহীর কাটাখালী পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। এ পৌরসভার সাবেক মেয়র (বরখাস্তকৃত) আব্বাস আলী তার স্বামী।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে