বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি

রাজশাহী ব্যুরো

আসন্ন বাজেটে সমাজে অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আজ বৃহস্পতিবার রাজশাহীর নগরীর একটি রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘দিনের আলো হিজড়া সংঘ’র সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি বলেন, ‘আবহমান কাল থেকে হিজড়া জনগোষ্ঠী সমাজে অবহেলিত। নানাভাবে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আমাদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের এসব অধিকার নিশ্চিতকরণ এবং আমাদের সমাজের মূল সোতধারায় ফিরিয়ে আনতে না পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আসন্ন বাজেটে বিশেষ বা আলাদা বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি জয়িতা মোহনা মুহিন, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাগরিকা খান, সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি ও কোষাধ্যক্ষ মিস জুলিসহ সংস্থাটির প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

তারা বাজেট বরাদ্দের বিভিন্ন খাতও উল্লেখ করেছেন। এগুলো হলো- হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ পরবর্তী আত্মকর্মসংস্থানের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতা প্রদান; প্রশিক্ষণ পরবর্তী আত্মকর্মসংস্থানের জন্য বিনা সুদে ন্যূনতম ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান; আবাসনের জন্য বাজেট বরাদ্দ করা; হিজড়াদের দ্বারা পরিচালিত বিভিন্ন এনজিও কিংবা সংস্থার জন্য জমি বরাদ্দ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ; হিজড়া জনগোষ্ঠীর জন্য চাকরির যোগ্যতা শিথিল করে কোটার ব্যবস্থা করা; চিকিৎসা ক্ষেত্রে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা; হিজড়া জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য বাজেট বরাদ্দ করা; মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় এবং বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষা বৃত্তি এবং ভাতার বাজেট বৃদ্ধি করা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

৮ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১১ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে