নির্বাচনের আগের রাতে পবায় প্রার্থীর ছেলের ওপর দুর্বৃত্তের হামলা

রাজশাহী ব্যুরো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণের আগের রাতে মঙ্গলবার (২৮ মে) রাজশাহীর পবা উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর ছেলের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাজশাহী দুই উপজেলা পবা ও মোহনপুরে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। এর আগে, হামলায় একটি মাইক্রোবাসেও ভাঙচুর চালানো হয়।

হামলায় আহত আরজু আহম্মেদ লেমন (২৫) পবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলুর ছেলে।

জানা যায়, মঙ্গলবার (২৮ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দামকুড়া হাট এলাকায় ওই প্রার্থীর ছেলে আরজু আহম্মেদ লেমনের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ওই প্রার্থীর আরও দুই কর্মী আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

এ ব্যাপারে রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর ছেলেসহ তিনজন মাইক্রোবাস নিয়ে যাওয়ার সময় দামকুড়া বাজারে হামলার শিকার হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা একটা খসড়া অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

৮ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১১ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে