রাজশাহী ব্যুরো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৯ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ নিয়েছেন। একইসঙ্গে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ নিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তাদের শপথবাক্য পাঠ করান।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘জনপ্রতিনিধিদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা। বর্তমান সময়ে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে, মানুষের প্রত্যাশা বেড়েছে, জীবনযাত্রার মানও বেড়েছে। আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। দেশের উন্নয়ন আমাদেরই সেই স্বপ্নপূরণ করতে হবে। সেই সক্ষমতা, দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস আমাদের আছে। ’
গত ২১ মে রাজশাহী বিভাগের আট জেলার ১৯টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জনসহ মোট ৫৭ জনপ্রতিনিধি নির্বাচিত হন।
রাজশাহী বিভাগের ১৯টি উপজেলা হলো, রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলা; চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা; নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলা; নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা; পাবনা জেলার চাটমোহর, ভাংগুড়া ও ফরিদপুর উপজেলা; সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা; বগুড়া জেলার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা; জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার মোট ৫৭ জন জনপ্রতিনিধি শপথগ্রহণ করেন।
শপথগ্রহণ শেষে উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
এ সময় রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
৯ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে