তিনি স্থানীয় সূত্রের বরাতের জানান, পুরোনো একটি ঠিকাদারি কাজের টাকার ভাগ-বাটোয়ারা

নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

নাটোরে ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. শিহাব হোসেন শিশির (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে মো. হাসু নামে অপর একজন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর পৌরসভার ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর আলম হিরো ও আহত মো. হাসুকে আটক করেছে পুলিশ।

নিহত শিহাব হোসেন শিশির শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্না ছেলে এবং আহত মো. হাসু কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয় সূত্রের বরাতের জানান, পুরোনো একটি ঠিকাদারি কাজের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান হিরোর সঙ্গে বিরোধ চলছিল একই ওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর।

এ নিয়ে আজ দুপুরে পৌর কার্যালয় চত্বরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে ধারালো অস্ত্রের আঘাতে শিহাব হোসেন শিশির নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় হাসু নামে অপরজনের হাতের আঙুল কেটে দেয় প্রতিপক্ষরা।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৬ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৯ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে