রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাল ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় হামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের মনিগ্রামে অবস্থিত একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আটক হামিম হোসেন গোদাগাড়ী উপজেলার নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে এমডি হামিম হোসেন এসপি নামে একটি ফেসবুক আইডি থেকে জাল ভোট দেয়ার ভিডিওটি আপলোড করা হয়। ফেসবুকে পোস্ট করার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৩টি চেয়ারম্যান, ৩টি মহিলা ভাইস চেয়ারম্যান ও ৩টি ভাইস চেয়ারম্যানের ব্যালটে একজন সিল মারছেন। ভোটদানকারী চেয়ারম্যান পদের বেলাল উদ্দিন সোহেলের দোয়াত-কলম মার্কাসহ অন্যান্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকে সিল মারেন।
এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়লে অপর চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করেন এবং ওই কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানান।
জাহাঙ্গীর আলম বলেন, একজন ভোটার ভোটকক্ষে ঢুকে চেয়ারম্যান পদের তিনটা ব্যালট পেপারে জাল ভোট দেন। এটা দেওপাড়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ঘটেছে। তাই দেওপাড়া ইউনিয়নের নির্বাচন বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ‘হামিমসহ আরো একজন কেন্দ্রে একসঙ্গে প্রবেশ করেছিলেন। নিজে ভোট দিতে গিয়ে ভোটগ্রহণের গোপন কক্ষের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ভাইরাল করা হয়। পরে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেন, এক সাথে তিনজন ভোটগ্রহণের গোপন কক্ষে প্রবেশ করে তাদের ভোট দেয়। তারা কোনো ব্যালেটের বান্ডিল নিয়ে যায়নি। তবে এটি একটি অপরাধ। এছাড়াও তারা কীভাবে একসঙ্গে ৩ জন প্রবেশ করলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা এটি অন্যায় করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ভোট কক্ষে ঢুকে ভোট প্রদানের ভিডিও ধারণ করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা দুটোই অপরাধ। এ ঘটনায় একজনকে আটক করে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১২ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে