ধর্ষণ মামলার আসামি নাটোরে গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

জেলার গোদাগাড়ী উপজেলার একটি ধর্ষণ মামলার আসামিকে পাশের জেলা নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। বৃহস্পতিবার রাতে র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল সদর উপজেলার কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মামুন (২৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের বারিক হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি এক কিশোরী বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ঘাস কাটতে যায়। সেখানে আগে থেকেই ঘাস কাটছিলেন সাদ্দাম হোসেন নামের এক যুবক। এক পর্যায়ে তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনাটি দেখে ফেলেন মামুন। এ সময় মামুনও ওই কিশোরীকে ধর্ষণ করেন।

ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেন।

মামলা হওয়ার পর থেকে দুই আসামি আত্মগোপনে চলে যান। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৬ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৯ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে