দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীতে বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহী ব্যুরো

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক সিরাজুল হককে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

রাজশাহী জেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী ৯ মার্চ রাজশাহীর কাটাখালী পৌরসভার নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র পদে নির্বাচন করছেন সিরাজুল হক। এ ছাড়া গত রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তিনি। সিরাজুল হক গত বছরের ৬ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কাইছার মেমোরিয়াল হাসপাতালে শিক্ষক সমাজের সঙ্গে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগদেন এবং তার পক্ষে বক্তব্য রাখেন।

ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজুল হককে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা বিএনপির একাধিক নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে অধ্যাপক সিরাজুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

২০ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে