রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন স্থানীয় দুই সংসদ সদস্য। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে সিনিয়র সহকারী সচিব মো. রেহানুল হকের স্বাক্ষরিত এক পরিপত্রে রামেবির সিন্ডিকেট সদস্য তাদের মনোনয়ন দেয়া হয়।
রামেবির সিন্ডিকেট সদস্য দুই এমপি হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে টানা চার বারের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
মনোনয়ন পত্রে সূত্র হিসেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৮ জানুয়ারির স্মারক পত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে জাতীয় সংসদের নিম্নোক্ত দুইজন সংসদ সদস্যকে স্পিকার মনোনয়ন প্রদান করেছেন। সেই পত্রে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারার নাম, সংসদীয় আসন, মোবাইল নম্বর ও ই-মেইল দেওয়া হয়েছে।
এদিকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় ওই দুই সংসদ সদস্যের নিজ নিজ আসনে উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী ওই দুই এমপিকে নানাভাবে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
২০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে