প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ডাকাতির মামলার আসামি নাজমুল হোসেনকে ধরতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।
সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে।
মৃত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার এসআই ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, ডাকাতির মামলা আসামি নাজমুল হোসেনের বাড়ি রায়গঞ্জ থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে। তবে তিনি সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থাকেন। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করতে ওই এলাকায় কনস্টেবল নিয়ে যান এসআই রেজাউল। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল দৌড়ে ধোপাকান্দি এলাকায় সরস্বতী নদীতে ঝাঁপ দেন। তাকে ধরতে এসআই রেজাউলও নদীতে ঝাঁপ দেন। এরপর তিনি নদী থেকে আর উঠতে পারেননি। পরে রেজাউলকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে