প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার হোসনে আরা (৪৫) ও আব্দুল মোমিনের দুই ছেলে ইমরান (২২) এবং রাব্বী (১৮)।
১ নম্বর সুকাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন জানান, সোমবার সকালে অটোভ্যানে তিনজন যাত্রী বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। পরে চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১৮ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
২১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে