রাজশাহীতে ভোটকেন্দ্রে ভিডিও করায় জামায়াত সমর্থক ২ যুবকের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো
দণ্ডপ্রাপ্ত দুই যুবক জামায়াতের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর চন্দ্রিমার শিরইল কলোনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের দায়ে দুই যুবককে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ইমরান আলী (২৬) ও মো. শাহরিয়ার (২৫)। তাদের দুজনের বাড়ি শিরইল কলোনির কানায় মোড় এলাকায়। তারা জামায়াতের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি মনিরুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের সময় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার ও ছবি বা ভিডিও ধারণ নিষিদ্ধ।

এ অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত দুই যুবক জামায়াতের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে