উপজেলা নির্বাচন

গোদাগাড়ীতে সোহেল, তানোরে ময়না চেয়ারম্যান নির্বাচিত

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৮ মে ২০২৪, ২২: ৪৯

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলায় লুৎফর হায়দার রশিদ ময়না আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া, গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বেলাল উদ্দিন সোহেল। বুধবার রাতে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে তাদের চেয়ারম্যান ঘোষণা করা হয়।

লুৎফর হায়দার রশিদ ময়না ময়না কাপ পিরিজ প্রতিক নিয়ে ৪৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৭৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) পদে তানভির রেজা চশমা প্রতিক নিয়ে ৩৮ হাজার ৫৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী সোহেল রানা তালা প্রতিক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬০১ ভোট।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনিয়া সরদার কলস প্রতিক নিয়ে ৩০ হাজার ৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী সাগরিকা ভৌমিক বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫৪৪ ভোট ও নাসিমা বিবি সেলাই মেসশিন প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২১৬ ভোট।

তানোরে মোট ভোট কেন্দ্র ছিল ৬১টি। ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১৭৩ জন। পুরুষ ভোটার ৮১ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৮৪ হাজার ২৬৬ জন।

এদিকে, বেলাল উদ্দিন সোহেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তিনি দোয়াত-কলম প্রতিক নিয়ে ৬৬ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কাপ-পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৩৬৮ ভোট।

এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১০৭টি। সবকটি কেন্দ্রের ফলাফল গণনা শেষে বেলাল উদ্দিন সোহেলকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এই উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে রবিউল আলম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ২১ হাজার ১৭৯ ভোট, সাজেদুর রহমান মার্কনী ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৪৮ ও সুনন্দন দাস মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৪৪ ভোট।

এর আগে এই দুই উপজেলায় সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। একে একে আসতে থাকে কেন্দ্র থেকে ফলাফল। রাজশাহীর এই দুই উপজেলায় ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১২ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৫ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে