রাজশাহী ব্যুরো

রাজশাহী বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এসব ঘটনা ঘটে।
এদিকে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আওয়ামীপন্থি প্রার্থী ও তাদের সমর্থকরা হট্টগোলসহ নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করেছে এবং ফলাফল স্থগিত করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণার দাবি জানান তারা।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাজশাহী বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা জয়ী হয়ে আসছেন। এবারের ফলাফল পর্যবেক্ষণেও দেখা যায় বিএনপিপন্থি আইনজীবী আবুল কাশেম সভাপতি পদে এক ভোটের ব্যবধানে জয়ী হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ফলাফল প্রকাশের পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের দুই গ্রুপের হাতাহাতি শুরু হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক বলেন, বৃহস্পতিবার সারাদিন ভোটগ্রহণ শেষে রাজশাহী বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার সেলিম জাহাঙ্গীর পদত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, যেহেতু মারামারি হয়েছে এবং ভোটের ফলাফল স্থগিত করা হয়েছে। তাই ভোটের সকল ব্যালট পেপার সিলগালা করে ট্রেজারি ভবনে রাখা হয়েছে।
এ বিযয়ে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদ আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাইনুল আহসান পান্না বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের পূর্ণ প্যানেল পাস করে। প্রাথমিকভাবে পোলিং এজেন্টের দেওয়া হিসাবে দেখা যায় বিএনপিন্থি প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কিন্তু নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আওয়ামীপন্থি প্রার্থী ও তাদের সমর্থকরা হট্টগোল সৃষ্টি করেছে। পাশাপাশি নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বাধ্য করাসহ ফলাফল স্থগিত করে দিয়েছে। এই স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণা করতে হবে।
এ সময় রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
২০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে