প্রতিবেদক, রাজনীতি ডটকম

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষক দলের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ মার্চ) ভোররাতে দুর্গাপুর পৌর সদরে সিংগাবাজারস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাইমেনুল হক রেন্টু (৫২) উপজেলা কৃষক দলের সভাপতি ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক দলের এই নেতা গত ১২ মার্চ রাতে যৌতুকের দাবিতে স্ত্রী আয়েশা আক্তার মিতাকে মারপিট করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরদিন (১৩ মার্চ) থানায় স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগ করেন মিতা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, গত ১২ মার্চ রাতে মোহাইমেনুল হক রেন্টু তার স্ত্রী আয়েশা আক্তার মিতাকে (৩৪) যৌতুকের দাবিতে নির্যাতন করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করেন মিতা। সেই অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার ভোররাতে মোহাইমেনুল হক রেন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১৮ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
২১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে