জুয়ার আসরে অভিযানে ২২ জুয়ারি আটক

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২২ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫। এ সময় ৪৭ প্যাকেট তাস, নগদ ১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকা, ২৪টি মোবাইল ফোন, ৩৫টি সিম কার্ড ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে মহানগরীর শিরোইলে থাকা ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ বুধবার র‍্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- সেলিম রেজা (৩৮), হাবিবুর রহমান বিপ্লব (৪২), আলীউল আজিম (৪২), সোহেল রানা (৩৫), মেহেদী হাসান দীপু (৩৬), আব্দুর রশিদ (৪৩), শফিকুল ইসলাম (৪৫), সাগর শেখ (৪২), বেলাল হোসেন (৫২), ছামিউল ইসলাম জনি (৩২), খোকন (৫০), শাহীন আলী (৪৩), হাবিবুর রহমান (৫৮), গিয়াস উদ্দিন (৪৫), মুক্তার হোসেন মুক্তা (৩৮), আলমগীর হোসেন (৪৫), সম্রাট (২৮), দীপক কুমার সরকার (৩৫), মাসুদ রানা (৩৮), হায়দার আলী (৬২), রফিকুল ইসলাম (৩৭) ও জিয়াউর রহমান (৩৪)।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি দল গতকাল মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইলে থাকা ঢাকা বাসস্ট্যান্ডে গোধুলী মার্কেটের নীচতলায় অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও জুয়া খেলার উপকরণসহ ২২ জুয়য়াড়িকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা জুয়া আসরের মূলহোতা পলাতক আসামি আরিফ শেখের ভাড়া ঘরে তার তত্বাবধানে প্রকাশ্যে টাকার বিনিময়ে নিয়মিত জুয়া খেলেন। তারা ঘটনার সময়ও জুয়া খেলিছিলেন বলে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বুধবার মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তাদের নামে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে