প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহীতে কিশোর গ্যাং লিডারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির ওরফে কানা সাব্বির (২৩) ওই কিশোর গ্যাংয়ের লিডার। তার বাড়ি চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায়। বাকি দুই সদস্য হলেন- চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার তৈমুরের ছেলে তন্ময় ইসলাম (২৫) ও একই এলাকার সেলিম বাবুর ছেলে নাজমুল হক (২৩)।
আজ বৃহস্পতিবার ( ৭ মার্চ) র্যাব ৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার একটি আমবাগানে অভিযান চালায় র্যাবের একটি অভিযানিক দল। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, ট্যাপেন্ডাল ট্যাবলেট ১০টি, ৪টি চাকু ও ৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। অভিযানকালে আরও ৪ কিশোর গ্যাং সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আরএমপির চন্দ্রিমা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
২০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে