রাজশাহী ব্যুরো

স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার বিরুদ্ধে। 'দুষ্টামি করায়' গত শনিবার টিফিন সময়ে স্কুলের ক্লাস রুমেই সহপাঠীদের সামনে পিটিয়ে তাকে আহত করা হয়।
ভুক্তভাগী ওই ছাত্রের নাম মো. সারোয়ার হাসান। সে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেঘনা শাখার ছাত্র। সে নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার বাসিন্দা সাইদ হাসানের ছেলে। এ নিয়ে স্থানীয় থানায় মামলা না নেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রের বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার ক্লাস শেষে বেলা ২টার দিকে বাড়ি ফিরে সারোয়ার। বাড়িতে ফেরার পর সন্ধ্যার দিকে তার হঠাৎ প্রচণ্ড জ্বর আসে। তারপর তার বাবা-মা তার হাতের দিকে লক্ষ্য করে গভীর দাগ দেখতে পায়। এরপর তার কারণ জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে, ‘অধ্যক্ষ গোলাম মাওলা স্যার আমাকে এভাবে মেরেছে'। এরপর তার শরীরের পোশাক খোলার পর সারা শরীরে অসংখ্য দাগ দেখতে পায়। জ্বরের মাত্রা বাড়তে থাকায় তাকে ওইদিন রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সে বর্তমানে বাড়িতে আছে।
সারোয়ার হোসেনের বাবা মো. সাইদ হাসান বলেন, দুষ্টুমি করায় এইটুকু ছেলেকে এভাবে পেটানো যায়! সে শারীরিক এবং মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অমানবিক এই নির্যাতনের বিচার চাইতে প্রথমে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় গেলে তারা রাজপাড়া থানায় যেতে বলে। রাজপাড়া থানায় রাত ২টা পর্যন্ত বসিয়ে রেখেও অভিযোগ নেয়া হয়নি।
পরে বাধ্য হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শে পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, আমি ভুল করে ফেলেছি। আর এখন খাচ্ছি। পরে কথা বলবো বলে ফোন কেটে দেন। পরে আবার ফোন দিলে তিনি আর ফোন ধরেননি।
জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
৯ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে