রাজশাহী ব্যুরো

জনগণের সঙ্গে সার্বক্ষণিক বন্ধুসুলভ আচরণের আহ্বান জানিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, 'বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার মাধ্যমে পুলিশি সেবাকে জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করতে হবে। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আজ রবিবার আরএমপি ট্রেনিং স্কুলে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এসআই ও এএসআইদের নিয়ে দুই দিনব্যাপী বিট পুলিশিং বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জনগণের কল্যাণে বিট কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. মতিয়ার রহমান ও আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১০ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে