প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়ায় হিমাগারে অবৈধভাবে মজুদ রাখা ২ লক্ষাধিক ডিম পেয়েছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (২২ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী সদরের এরুলিয়া এলাকার কাফেলা কোল্ড স্টোরেজে অভিযানে গিয়ে ডিমগুলো পান। এ ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। এ খবর পেয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর সেখানে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়। বগুড়ার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিমগুলো দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিমের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এর আগে গত ১৫ মে কাহালু উপজেলার মুরইল এলাকায় আফরিন কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম পায় উপজেলা প্রশাসন। এরপর গত ১৯ মে জেলার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাটে সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে এক লাখ ডিম উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার পিস বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে কেনা দামে বাজারজাত করা হবে বলে মুচলেকা নেওয়া হয়।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে