গম সংগ্রহে অনিয়ম

দেড় কোটি টাকা আত্মসাত, কারাগারে সাবেক খাদ্য কর্মকর্তা

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৪ জুন ২০২৪, ১৭: ৫৬

চাষিদের বাদ দিয়ে মিল মালিকদের কাছ থেকে গম কিনে দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় আজহারুল ইসলামকে (৫৫) নামে এক খাদ্য কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মোছা. ইসমত আরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি আজহারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সাবেক খাদ্য কর্মকর্তা। তিনি রাজশাহীর বাগমারা থানার মিরপুর এলাকার ওহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, আজহারুল ইসলাম চাষিদের বাদ দিয়ে মিল মালিকদের কাছ থেকে গম কিনেছিলেন। এতে তিনি প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতি করে আত্মসাৎ করেন। এ অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন ২০২০ সালে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এ মামলার অভিযোগপত্রও দায়ের করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিনেও আসামিরা আদালতে হাজির হননি। তাদের মধ্যে শুধু আজহারুল ইসলাম আজ (সোমবার) আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আজহারুল ইসলামকে কারাগারে পাঠান। অন্য ছয়জন আসামি এখনও পলাতক আছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

৮ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে