রাজশাহী জেলা ও নগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

রাজশাহী ব্যুরো
আপডেট : ২০ জুন ২০২৪, ১৬: ৫৩
মনিরুজ্জামান খান মনির ও তৌরিদ আল মাসুদ রনি (উপরে), মাহমুদ হাসান ফয়সল সজল ও ইয়াসির আরাফাত সৈকত (নিচে)

ঘটা করে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার প্রায় ৯ মাস পর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সইয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মাহমুদ হাসান ফয়সল সজল। তিনি আগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন। এছাড়া, আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মুজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিম রেজা লিটন, কাজী মোজাম্মেল হক ও জাহাঙ্গীর আলমকে সহসভাপতি; মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম ও সেজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক; কামরুল ইসলাম মিঠু, রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেরাজুল ইসলাম মেরাজ ও ফয়সাল আহমেদ রুনুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে, মহানগর যুবলীগের সভাপতি করা হয়েছে আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মনিরকে। সাধারণ সম্পাদক করা হয়েছে আগের কমিটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে। ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে আমিনুর রহমান খান রুবেল, মোখলেসুর রহমান মিলন, মুখুল শেখ, মাজেদুল আলম শিবলী ও জয়নাল আবেদীনকে সহ-সভাপতি; শফিকুজ্জামান শফিক ও রায়হানুল রহমান রয়েলকে যুগ্ম সাধারণ সম্পাদক, খালেদ হাসান বিপ্লব ও অরবিন্দ দত্ত বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক; মুরসালিন হক বাবুকে গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক এবং প্রনব কুমার সরকার ও এস এম আশিকুর রহমানকে সহ-সম্পাদক করা হয়েছে।

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্মেলনের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি এবং মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দেওয়া হয়েছে।

একই সঙ্গে মো. মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর যুবলীগের ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, দুই মেয়াদে দীর্ঘ ২০ বছর ধরে রাজশাহী মহানগর যুবলীগের নেতৃত্বে ছিলেন রমজান আলী ও মোশাররফ হোসেন বাচ্চু। ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সম্মেলনে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একযুগ পর ২০১৬ সালের ৫ মার্চ অনুষ্ঠিত সম্মেলনেও দ্বিতীয়বার একই পদে থেকে যান তারা।

অন্যদিকে, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহও দায়িত্বে ছিলেন দেড় যুগের বেশি সময়। এছাড়া জেলার সাধারণ সম্পাদক এইচএম খালিদ ওয়াসি কেটুর মৃত্যুর পর দীর্ঘ চার বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকরে দায়িত্ব সামলান আলী আযম সেন্টু।

অবশেষে গত বছরের ২৬ সেপ্টেম্বর ঘটা করে নানা আয়োজনের মধ্য দিয়ে মহানগর ও জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

৮ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে