রাজশাহীতে অস্ত্র যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
প্রতীকী ছবি

রাজশাহীতে দুইটি ওয়ান শুটারগানসহ রাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শনিবার দুপুরে র‍্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম গোদাগাড়ী উপজেলার ফরজপুর এলাকার হাবিলের ছেলে। তিনি অস্ত্র কারবারি বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল জানতে পারে গ্রেপ্তার রাকিবুল গোদাগাড়ী থেকে মাদকদ্রব্যসহ ব্যাটারিচালিত ইজিবাইকে রাজশাহী নগরীর দিকে আসছে। খবর পেয়ে র‌্যাবের দল দামকুড়া থানার নতুন কসবা আন্ধারকোটা মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে। এসময় ওই ইজিবাইক তল্লাশি করে দুইটি ওয়ান শুটারগান ও ২ কেজি ২০০ গ্রাম গান পাউডার উদ্ধার করে।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশায় ইজিবাইক চালক হলেও আড়ালে একজন কুখ্যাত অস্ত্র কারবারী। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকার অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

৮ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১১ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে