রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাটে জমিতে ধান কাটার সময় হেফজুল আলী (৪৫) নামক এক কৃষক রাসেলস ভাইপারের কামড় খায়। পরে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর রাসেলস ভাইপারকে নিয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। শুক্রবার (৩১) মে সকাল ১০ টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
হেফজুল আলী চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের জসিম প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ১০টার দিকে জমিতে ধান কাটছিলেন হেফজুলসহ কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ রাসেলস ভাইপার সাপ হেফজুলের গলায় কামড় দেয়। পরে হেফজুল ও তার সঙ্গে থাকা কৃষকরা সাপটিকে মেরে ফেলেন। এরপর সেই মৃত সাপসহ হেফজুলকে দ্রুত চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত হেফজুল জানান, সকাল সাড়ে ৮টায় ধানক্ষেতে কাজের জন্য গেলে একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপসহ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গেলে তাকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। তার ধারণা, চিকিৎসকরা সাপ দেখলে দ্রুত সঠিক ওষুধ (অ্যান্টিভেনম) দিতে পারবেন।
রামেক হাসপাতালে চিকিৎসকরা জানান, হেফজুল এখন সুস্থ আছেন। অনেকেই সাপের কামড়ের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান, তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন। এটি একটি ভালো সিদ্ধান্ত ছিল।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
৮ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে