জয়পুরহাটে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কৃষক নুরুল হত্যা মামলায় ৯ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের মৃত ফেরাজ উদ্দিনের ছেলে আ. রউফ, মোহাম্মদ আলীর ছেলে রুহুল আমিন, আব্দুর রউফের ছেলে আলী হোসেন, খোকন হোসেন, মৃত আছির উদ্দিনের ছেলে বেলাল হোসেন, আক্তারুজ্জামানের ছেলে রোকন হোসেন, বাবু হোসেন এবং মৃত আবু সাঈদের ছেলে মিজানুর রহমান ও তার ছেলে সিরাজুল।

মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালের ১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার হিচমি গ্রামের কৃষক নুরুল হককে দলবদ্ধভাবে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন।

মামলায় দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

বাদীপক্ষে মামলার আইনজীবী ছিলেন পিপি নৃপেন্দ্র নাথ মন্ডল, এপিপি শামীমুল ইসলাম শামীম ও গকুল চন্দ্র মন্ডল। আসামি পক্ষের আইনজীবী ছিলেন হেনা কবির ও শাহানুর রহমান শাহিন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

২০ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে