রাকাবের মতবিনিময় ও পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সগৃহীত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের জোনাল ও শাখা ব্যবস্থাপকদের মধ্যে মতবিনিময় ও পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।

রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ; উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম; প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন ও রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মো. বাবর আলীসহ প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; এসইসিপি-এর প্রকল্প পরিচালক; রাজশাহী বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

পরে অনুষ্ঠানে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে ব্যাংকের সেবা প্রদান বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অফিসিয়াল ফেসবুকে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে প্রচার করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব এর রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ইফফাত জাহান ইভা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৭ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

২০ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে