রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি উচ্চ বিদ্যালয়কেন্দ্রে পরীক্ষা দিতে যাবার পথে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরেক পরীক্ষার্থী।
আজ বুধবার (৬ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আনোলিয়া-দাউকান্দি সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক রেখেই চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহত শাহরিয়ার নাফিস (১৮) দুর্গাপুর উপজেলার পালশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও পালশা গ্রামের ওয়াহেদ সরকারের ছেলে। আহত মাহফুজ হাসান (১৭) একই গ্রামের নান্টু মীরের ছেলে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পালশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভ্রত মন্ডল জানান, চলমান এসএসসি পরীক্ষায় বুধবার ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় অংশ নিতে সহপাঠী মাহফুজ হাসানকে নিয়ে মোটরসাইকেলে করে দাউকান্দি উচ্চ বিদ্যালয়কেন্দ্রের উদ্দেশে রওনা হয় শাহরিয়ার নাফিস। পথিমধ্যে আনোলিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে শাহরিয়ার নাফিসের মৃত্যু হয়। এ সময় মাথায় ও বুকে প্রচণ্ড আঘাতসহ গুরুতর জখম হয় মাহফুজ। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরইমধ্যে ঘাতক ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, আনোলিয়ায় ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
২০ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে