জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো
বুধবার মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টেে মানববন্ধনে অংশ নেয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ) সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা বলেন, ১৯ মে থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে। রুটিনে প্রত্যেক পরীক্ষার মাঝে একদিন করে ছুটি রয়েছে। কিন্তু এতে তারা ক্ষতির মুখে পড়বেন। যেকোনো পরীক্ষা নিতে দেড় মাস সময় বরাদ্দ থাকে। সেখানে তড়িঘড়ি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষা শেষ করতে চাচ্ছে। এর আগে কখনোই এমনভাবে রুটিন তৈরি করা হয়নি। তারা প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে তিন দিন করে ছুটি চান। কারণ এটা তাদের শেষ বর্ষ, কোনো কারণে ফল খারাপ হলে ইয়ার লস হয়ে যাবে। আর এই রুটিনে পরীক্ষা দেওয়া মানে হচ্ছে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নেওয়া। বিশেষভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি বিপদে পড়বেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- রাজশাহী কলেজ রসায়ন বিভাগের শিক্ষার্থী সুরাইয়া হাসান তৃষা, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাম্মী আক্তার বন্টি ও পদার্থবিজ্ঞান বিভাগের মারুফ বিল্লাহ। এছাড়া মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে