রাজশাহী ব্যুরো

ছেলের বউয়ের হাত ধরে ও লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরে ভীষণ খুশি শতবর্ষী রাহেলা বেগম। মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ১০৭ বছর বয়সী এই বৃদ্ধা।
পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার পর লাঠিতে ভর দিয়ে স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফেরেন তিনি। এর আগে, ভোট কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহেলা বিবি। তিনি বলেন, দীর্ঘ ১০৭ বছরে প্রতিবারই ব্যালটে সিল মেরে ভোট দিয়েছি। জীবনে কখনো কোনো ভোট বাদ দিইনি। এ বয়সে লাঠিতে ভর দিয়ে ভোট দিতে পেরে অনেক ভালো লেগেছে। নিজের ভোট নিজে দিতে পেরেছি। ভালোভাবে ভোটটা দিয়েছি। জানি না মরণের আগে আর ভোট দিতে পারবো কিনা। তাই ভালোভাবেই একটা ভোট দিয়ে গেলাম।
রাহেলার পাশেই দাঁড়িয়ে ছিলেন বড় ছেলের বউ। তিনি বলেন, ভোট দেওয়ার বিষয়ে শাশুড়ি আম্মার খুব আগ্রহ ছিল। তাই আমার সঙ্গে নিজেই লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসেছেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই আনন্দ পেয়েছেন।
এ সময় ওই ভোটকেন্দ্রটি পরিদর্শনে এসেছিলেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর এই কেন্দ্রে আজ রাহেলা বিবিই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি দুপুর ১২টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১১ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে