বন্দিদের প্রতি মানবিক হওয়ার আহ্বান সুরক্ষা সচিবের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৮: ০৫
ছবি : সংগৃহীত

কারাগারের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি কারারক্ষীদেরকে বন্দিদের প্রতি সংবেদনশীল, মানবিক ও শৃঙ্খল আচরণ করার আহ্বান জানিয়েছেনস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

আজ রোববার (১০ মার্চ) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্যারেড মাঠে ১৩তম ডেপুটি জেলার, ৬১তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

কারারক্ষীদের জন্য প্রযোজ্য বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয় উল্লেখ করে সুরক্ষা সচিব বলেন, 'বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশে গতিশীল প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সকল ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কারারক্ষী মায়ের সন্তানদের ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'কারাগারে বসে এখন কয়েদিরা বিভিন্ন পণ্য তৈরি করছেন। বন্দীদের শ্রম কাজে লাগানোর উদ্দেশ্যে সরকার কারা অভ্যন্তরে কয়েদীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাদের উৎপাদিত এসব পণ্য বিক্রয়ের লভ্যাংশের অর্ধেক কারাবন্দী হস্তশিল্পীদের দেওয়া হবে।'

সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, 'কারাগারের নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দীদের প্রতি মানবিক আচরণ করতে হবে ও অপরাধীদের চরিত্র সংশোধন করে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।'

এ সময় তিনি কারাগারে যেন কেউ জঙ্গি কার্যক্রম বা নিষিদ্ধ দ্রব্য সেবন না করতে পারে সেদিকে নজর রাখতেও নির্দেশনা দেন।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ১১ জন ডেপুটি জেলারকে র‌্যাংঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরুষ ও মহিলা প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক সভাপতিত্ব করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৮ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

২১ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে