বগুড়া প্রতিনিধি

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিএস ইমরুল কায়েসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
সোমবার (৮ জুলাই) জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন জেলা পুলিশের একজন প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের পক্ষে নেসকোর এক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের একজন এবং সিভিল সার্জনের একজন প্রতিনিধি।
শহরের পালপাড়ায় প্রতিষ্ঠিত ইসকন মন্দির থেকে রবিবার বিকেলে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে আমতলা এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে রথের ২০ ফুট লম্বা চূড়া। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শহরের পুরান বগুড়া এলাকার গৃহবধূ আতশী, দুপচাঁচিয়ার নরেশ মোহন্ত, অলোক কুমার, রঞ্জিতা ও সারিয়াকান্দি উপজেলার জলি রানী সাহা। এ ঘটনায় আহত ৫০ জনের মধ্যে ৩৭ জনকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মো. আব্দুল ওয়াদুদ জানান, আহতদের মধ্যে আর কেউ মারা যাননি। তবে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সোমবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে