রাকসু নির্বাচনে শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেছা ও রোকেয়া হলের ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের ব্যালট নম্বর সম্বলিত কাগজ পাওয়া গেছে।

আবীর বলেন, ‘আমার কাছে ভিডিও ফুটেজ এসেছে। রহমতুন্নেছা ও রোকেয়া হলের ভোটারদের ভোট দেওয়ার গোপন কক্ষে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নাম ও ব্যালট নম্বর লেখা টোকেন পাওয়া যাচ্ছে। এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। যদি কেউ গোপন কক্ষে এমন টোকেন রেখে যায়, তাহলে নির্বাচন কমিশনের উচিত তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। রাকসু ও হল সংসদ নির্বাচনে ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পাঁচটি পদে লড়ছেন ৫৮ জন প্রার্থী। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বর্ষণে পানি বাড়ছে হাওরে, বন্যার শঙ্কা

পানি উন্নয়ন বোর্ডের বৃহস্পতিবার (৯ জুলাই) রাতের সবশেষ প্রতিবেদনের তথ্য বলছে, কালনী নদীর পানির সমতল পরিমাপ করা হয়েছে ২ দশমিক ৪৭ মিটার, যা প্রাক-বর্ষা বিপৎসীমার (৫ দশমিক ৩৫ মিটার) ২৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

১১ ঘণ্টা আগে

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশসহ আহত ১২

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।

১ দিন আগে

পাহাড়ি ঢলে ডুবল গোমতীর চরাঞ্চল, সহস্রাধিক কৃষকের ফসলহানি

সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কিছুটা কমাতে স্থানীয় কৃষকদের কোমর সমান পানিতে নেমে অপরিপক্ব ফসল কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।

১ দিন আগে

ধলাই নদীর বাঁধ ভেঙে ভাসছে কমলগঞ্জ, পানিবন্দি ১৫ গ্রাম

রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর

১ দিন আগে