ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দেড় মাসের সন্তানসহ মায়ের

দিনাজপুর প্রতিনিধি
শুক্রবার দিনাজপুর পৌর শহরে সড়ক দুর্ঘটনায় দেড় মাস বয়সী সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

দেড় মাস বয়সী শিশুকন্যা সিফাতকে নিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে রওয়ানা হয়েছিলেন কোহিনুর বেগম (২৭)। পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সন্তানকে নিয়ে ছিটকে পড়েন সড়কে। সে ধাক্কার রেশ আর কাটিয়ে উঠতে পারেননি দুজনের কেউই। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে ঘটেছে এ দুর্ঘটনা।

নিহত কোহিনুর বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী। দুর্ঘটনায় রব্বানী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে কোহিনুর তার স্বামীর সঙ্গে বের হন বাসা থেকে। মোটরসাইকেলে করে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে সোনালী ব্যাংকের সামনে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় কোলে থাকা সন্তানকে নিয়ে ছিটকে পড়েন কোহিনুর। মারা গেছেন তারা দুজনেই।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে যান। কিন্তু মা ও সন্তানের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

এসআই জাহাঙ্গীর আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে